বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ২৮ জানুয়ারি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) মানববন্ধন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, বামাকার উপজেলা সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সিদ্দিকী, জাফর আহমদ, মোজাম্মেল হোসেন, বদিউল আলম, স্বপন শীল, বিভুতি শীল, হুমায়ুন কবির, নাছির উদ্দিন, অজিত দেবনাথ, বঙ্কিম ধর প্রমুখ।বক্তারা বলেন, আগে পটিয়া থেকে নতুন ব্রিজ ১৪ টাকা এবং চট্টগ্রাম বহদ্দারহাট পর্যন্ত ১৮ টাকা হারে ভাড়া নেওয়া হতো। কিন্তুু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে অযৌক্তিকভাবে বাস মালিক-শ্রমিকেরা যাত্রীদের জিম্মি করে ২৫ থেকে ৩০ টাকা করে ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটছে। এজন্য অবিলম্বে প্রশাসনকে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে প্রকৃত ভাড়া নির্ধারণ করার দাবি জানান তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেন।