বাসা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিরাও বাসা বদল করে! আলোকচিত্রী চাক করসনের ছবি তো তা-ই বলে। নর্দান ফ্লিকার নামের এই পাখির বাসা বদলের ছবি চাক ক্যামেরাবন্দী করেছিলেন যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন পার্ক থেকে। কেবল বাসা বদলই তো নয়, আস্ত ডিম মুখে নিয়ে নতুন ঠিকানায় যাচ্ছিল পাখিটা। মজার বিষয়, পাখি দুটি বাসা বেঁধেছিল এক জোড়া ইউরোপিয়ান স্টারলিং পাখির বাসায়। চাকের ধারণা, সেখানে সুবিধা করতে না পারাই বাসা বদলের কারণ!ডেইলি মেইল