বাসের ভাড়া বৃদ্ধির পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* বাস কাউন্টারে কথা হচ্ছে যাত্রী ও কাউন্টার
ম্যানেজারের মধ্যে—
যাত্রী: ভাই, মিরপুর টু মতিঝিল ফ্লাইটের একটা টিকিট হবে?
কাউন্টার ম্যানেজার: ফ্লাইট মানে? ফাইজলামি করেন?
যাত্রী: না মানে, গ্যাসের দাম বাড়ার পর ভাড়া যেমন বাড়াইছেন, তাতে তো আর বাসকে ফ্লাইটের নিচে কিছু বলা যায় না!


* দুই বন্ধুর কথোপকথন—
বাবলু: সিএনজি খুঁজতেছিস কেন? এখানে তো উত্তরার বাস অ্যাভেলেবল, সিটও খালি থাকে।
ডাবলু: আরে নাহ্, বাসে ওঠার মতো অত টাকা নাই। সিএনজিতে বরং সস্তায় যাওয়া যাবে! এই সিএনজি...


* বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে এক লোক, পথে দেখা
বন্ধুকে বলছে—
পল্টু: পাঁচ শটা টাকা ধার দে তো, দোস্ত। একটা বিয়ার প্রোগ্রামে যাইতেছি।
বিল্টু: গিফট কিনবি নাকি?
পল্টু: আরে নাহ্, বাসে করে যাইতে হবে তো, কত ভাড়া চায় ঠিক আছে!

* দুই বাসযাত্রী নিজেদের দুঃখের কথা বলছে—
ভাই, বাস তো ভাড়া নেওয়ার সময় কইল ডাইরেক্ট, কিন্তু লোক তো সব জায়গা থেকেই নিতেছে!
এইটা আসলে যাত্রী ওঠানোর ব্যাপারে ডাইরেক্ট, বাসে জায়গা থাকুক না-থাকুক, যাত্রী গেটে এলেই ডাইরেক্ট উইঠা যাবে!