প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রামরু (রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট), ঢাকা বিশ্ববিদ্যালয়ভিনদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধ শ্রমিকেরাই ভালো কর্মপরিস্থিতি পান না। অবৈধ অভিবাসীদের তো কষ্টের সীমা নেই। ভীষণ মানবেতর জীবন যাপন করতে হয় তাদের। এ ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসী শ্রমিকদের অধিকার আদায় এবং সুস্থ-স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিতে চাইলে বিষয়টিতে দ্রুতই সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন। বাহরাইনের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এমন অনেক হয়েছে। এটা হচ্ছে কারণ, কেউ অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন না। এটা আমাদের দূতাবাসগুলোর বড় দুর্বলতা। যথাযথ প্রশিক্ষণ না থাকায় বিষয়গুলোতে মানবিক দৃষ্টিও দিতে পারেন না দূতাবাসের অনেক কর্মকর্তা। তাই এই জায়গাটিতে প্রশিক্ষিত লোকবল বাড়ানো জরুরি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাঁরা যাচ্ছেন, তাঁদের অনেকেই দালাল ধরে যাচ্ছেন। এখন হয় এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নয়তো দালালদের লাইসেন্স দিয়ে বৈধ এজেন্সির তালিকাভুক্ত করতে হবে। রামরু ‘অভিবাসী অধিকার রক্ষা কমিটি’ করে এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছে।