বাহারছড়া বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বাহারছড়া বৌদ্ধবিহারে ৮ অক্টোবর পালিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে ধর্মদীপা বৌদ্ধ কিশোর-যুব ঐক্য পরিষদ মোহাজের পাড়ার বাহারছড়া বৌদ্ধবিহারে বুদ্ধপূজা, সমবেত প্রার্থনা, অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর আয়োজন করে।
ঐক্য পরিষদের সভাপতি সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্যামল বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, লিমন বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, রাজু বড়ুয়া, অভি বড়ুয়া, ইলু বড়ুয়া, রিটু বড়ুয়া প্রমুখ।
—কক্সবাজার অফিস