বাহারি তাঁতের শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ শাড়ির আবেদনই অন্য রকম। তাঁতিরা প্রতিটি নকশায়, সুতার কাজে দেশীয় ভাব ফুটিয়ে তোলেন। দেখলেই বোঝা যায়, এটি বাংলাদেশের শাড়ি। আবার তাঁতের শাড়ির সঙ্গে সাজে আধুনিক ভাব আনা যায় অনায়াসেই। ব্যবহার করা যায় নিরীক্ষাধর্মী গয়না। নিজস্ব স্টাইল তৈরি করে ফেলার পাশাপাশি সবার নজর কাড়বে সহজেই। এই শাড়ি সব বয়সের জন্যই মানানসই। অফিস থেকে জমকালো দাওয়াত, পরা যায় যেকোনো অনুষ্ঠানে।সবুজের উজ্জ্বলতায়গাঢ় সবুজ শাড়িটিতে খুব একটা কাজ নেই। পাড়ে হলুদ ও লাল রঙের কাজ করা হয়েছে। ব্লাউজে জমকালো কাজ। কানে ছোট ঝোলানো দুল। হাতে অল্প কয়েকটি লাল চুড়ির সঙ্গে চিকন বালা। লাল লিপস্টিকের সঙ্গে মিলিয়ে লাল টিপ। মাথার সামনের দিকে আঁকাবাঁকা করে সিঁথি করা হয়েছে। নিচু করে করা খোঁপায় বাঙালি ভাব ফুটে উঠেছে।দেশি শাড়িতে আধুনিকতাজমকালো দাওয়াতের জন্য এক্কেবারে মানানসই সাজ। সাদা তাঁতের শাড়ির ওপর সোনালি সুতার কাজ। গরমে চোখ ও মন দুটোতেই এনে দেবে প্রশান্তি। সোনালি রঙের বড় লম্বা দুল। লাল লিপস্টিক, স্মোকি আইশ্যাডো। দুলের জন্যই উঁচু করে খোঁপা করা হয়েছে। হাতে মুক্তার তৈরি ব্রেসলেট।অফিসে এমনউজ্জ্বল শ্যাওলা রঙের ওপর সাদা নকশার তাঁতের শাড়ি। ব্লাউজটি কাতান কাপড় দিয়ে তৈরি। অফিসে কোনো বিশেষ মিটিং কিংবা অনুষ্ঠানের জন্য এ ধরনের সাজ ভালো লাগবে। বেণিটা একটু পাশ করে করা হয়েছে। অফিসের অনুষ্ঠান। এ কারণে মেকআপটা হালকা। বরং চোখে টানা কাজল দেওয়া হয়েছে। কানে ছোট টপ। ব্যস সাজ সম্পূর্ণ। চায়ের দাওয়াতেবিকেলে চায়ের দাওয়াতে এমন সাজ নজর কাড়বেই। দেশি শাড়িতেই নিজস্ব স্টাইল তৈরি করে তাক লাগাতে পারেন। কালো হাতকাটা ব্লাউজের সঙ্গে গাঢ় বেগুনির ওপর নীল রঙের নকশা করা শাড়ি। কানে একই রঙের সুতার তৈরি দুল। সামনের দিকের চুল ভাগ করে পেঁচানো হয়েছে। এরপর নিচু করে পাশ খোঁপা করা হয়েছে। চোখের ওপর নীল আর সোনালি রঙের আইশ্যাডো ব্যবহার করা হয়েছে। সাজের সঙ্গে মিলিয়ে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। ঘরোয়া দাওয়াতে মধ্যমণিহালকা বাঙ্গি ও ঘিয়া রঙের শাড়ি। বিপরীত রঙের ছোট হাতার ব্লাউজের কারণে সাজে উজ্জ্বলতা যোগ হয়েছে। গলায় হালকা গয়না। এই গরমে ঘরোয়া দাওয়াতের জন্য মানানসই শাড়ি। মেকআপটা হালকাই রাখা হয়েছে। চোখে হালকা নীল ও সোনালি আইশ্যাডো। সঙ্গে টানা কাজল। চেহারায় আলাদা বৈশিষ্ট্য দিয়েছে কপালের নীল টিপ। হাতে হালকা বালায় সাজ পরিপূর্ণতা পেয়েছে।