বাহারি নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দেশের বুলি আরেক দেশের গালি। কথাটা সবার জানা। বিষয়টা বেশি করে বুঝলাম লন্ডনে এসে। বিভিন্ন দেশের মানুষের নামের ব্যাপারটা বলি। আপনাদের কাছে মনে হতে পারে গুল মারছি। কিন্তু স্রেফ সত্যি।১০০ বছরের ঐতিহ্যবাহী লন্ডনের সেলফ্রিজেস নামে সুবিশাল ব্যয়বহুল বিপণিবিতানে কাজ করার সময় পরিচয় হয় এক মেয়ের সঙ্গে। ইউরোপের ছোট্ট দেশ লিথুনিয়া থেকে আসা মেয়েটির নাম ‘বোজেনা’। ওর তিন বছরের ছেলেটিকে একদিন সঙ্গে করে নিয়ে আসে কাজে। বাসায় একলা থাকবে তাই। নাম ‘কিতা’। এক গ্রিক-ব্রিটিশ ছেলের সঙ্গে পরিচয় হলো একদিন। নাম ‘পানি’। বাংলায় ওর নামের অর্থ বললাম। জানাল, হিন্দিতে সেটার মানে ওয়াটার বলে ও জানে, বাংলায়ও এমন তা জানত না।যুক্তরাজ্যে সবকিছুই এজেন্সি। বাড়ি ভাড়া থেকে শুরু করে চাকরি পেতে হলেও যেতে হয় এজেন্সির কাছে। চীনা এক ছেলের সঙ্গে কখনো কখনো কাজ পড়ে। একই এজেন্সি থেকে ইভেন্টে কাজ করতে যাই। যাহোক, তো সেই চাইনিজ ছেলের নাম ‘গু’।আমার এক বন্ধুর নাম আবুল কালাম আজাদ। কাজে যোগ দিয়ে সে যে নামে ব্যাজ পেয়েছে, তাতে স্বাভাবিকভাবেই লেখা ‘আবুল’। সবাই ডাকেও এই নাম ধরে। বেচারার সে কী মন খারাপ। বলে, ওদের পই পই বললাম, কালাম নামে ব্যাজ বানাবি, ব্যাটারা দিল আবুল। আবিরলন্ডন থেকে