বাহারি পাপোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবেমাত্র বাইরে থেকে এসেছেন। জুতায় হয়তো এক বোঝা ময়লা। নিশ্চই আপনি চাইবেন না আপনার শখের কার্পেটে লেগে যাক সেই ময়লা। অথবা ঘুমাতে যাওয়ার আগে মন চাইছে পাটা একবার মুছে ধবধবে শুভ্র বিছানাতে রাখতে। তখনই হয়তো অনুভব করবেন এক টুকরো কাপড়ের। যে কাপড় অনায়াসেই আপনার জুতা অথবা পাকে করবে পরিষ্কার। আর এই কাপড়কেই আজ আমরা বলছি পাপশ। ঘর সাজাতে হয়ত হরেক রকমের জিনিসপাতির ব্যবহার করেছেন, কিন্তু ব্যবহার করেননি একটা সুন্দর পাপোশ তাহলেই কিন্তু সব শেষ হয়ে গেল। এই ছোট্ট পাপোশ ও ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে। ঘর সাজাতে পাপোশনগরির বিভিন্ন দোকানেই পাপোশ কিনতে ভিড় করেন ক্রেতারা। ঢাকার এলিফেন্ট রোডে পাপোশ কিনতে আসা নব দম্পতি রোহানা আর হাসিব বলেন, নতুন সংসারের জন্য অনেক কিছুই কিনেছি। পাপোশের বিষয়টা আগে থেকেই মাথায় ছিল। কার্পেট আর শতরঞ্জির সাথে বর্ণিল কিছু পাপোশও কিনলাম।এলিফ্যান্ট রোডের পাপশের দোকান সরমান’স কার্পেটের সত্বাধিকারী মোহাম্মদ সরমন ইসলাম বলেন,কোথায় পাপোশটা রাখবেন তার ওপর নির্ভর করেই পাপোশ কিনতে হবে। ধরা যাক, মূল ফটকের জন্য আপনি পাপোশ কিনবেন, সে ক্ষেত্রে পাপোশটা ভারী আর বড় হলে ভালো হয়। কেননা বাইরের ময়লা যেন ঘরে না ঢুকতে পারে সে জন্য এমন ধরনের পাপোশ ব্যবহার করাই উত্তম। আবার যেহেতু মূল ফটকের পরই বসার ঘর, তাই পাপোশটা একটু নান্দনিক হওয়া দরকার। অনেকে মূল দরজায় নারকেলের ছোবড়ার পাপোশ ব্যবহার করে। আবার কৃত্রিম তন্তুর তৈরি কাপড় বা রাবারের পাপোশও অনেকে পছন্দ করেন। শোয়ার ঘরে বিছানার সামনে সাধারণত একটু বড় আকারের মখমলের পাপোশ বা শতরঞ্জি ব্যবহার করাই ভালো। খাবার টেবিলের কাছে পাপোশের তেমন প্রয়োজন না পড়লেও বেসিনের সামনে ব্যবহার করতে পারেন মাছ , বড় কোনো ফলের আকারের পাপোশ। এতে করে খাবারে সঙ্গে মিলও থাকল, আবার দেখতেও বেশ লাগবে। শিশুর ঘরের জন্য সবচেয়ে ভালো হয় রঙিন কার্টুন আর ফুলের আকারের পাপোশ ব্যবহার করলে। বাথরুমের সামনে প্লাস্টিকের পাপোশ দেওয়াই ভালো। কেননা বাথরুম থেকে পানি পড়ে পাপোশ ভিজে যেতে পারে। অনেকে আবার ঝুলবারান্দায় পাপোশ বা শতরঞ্জি রাখতে পছন্দ করেন । আর এই পাপোশগুলো একটু বড় হওয়া ভালো। প্রকৃতি আর বারান্দার গাছের সঙ্গে মিলিয়ে পাট বা চটের পাপোশ রাখতে পারেন।রং আর নকশাপাশের রংটা গাঢ় ও উজ্জ্বল হওয়াই ভালো। এতে ময়লা হলেও তেমন বোঝা যাবে না। সবুজ,লাল, কমলা, নীল আর চকলেট রংঙের পাপোশটা বেশি পছন্দ করেন ক্রেতারা। বিচিত্র সব আকারের পাপোশ পাবেন বাজারে। চারকোণা, গোলাকৃতি তো আছেই। নানা রকম ফল, ফুল, কার্টুনের চরিত্র, পায়ের ছাপ এমন সব আকারের পাপোশও পাবেন।কোথায় পাবেন আর দামটা কেমনপাশের দামটা মূলত নির্ভর করে পাপোশটা কি দিয়ে তৈরি আর আকারের ওপর। কৃত্রিম তন্তুর আর মখমলের কাপড়ের তৈরি পাশের দামটা পড়বে আকারভেদে ৪০০-৬৫০ টাকা। প্লাস্টিকের বুটিওয়ালা পাশের দাম পড়বে ১৮০-৪৫০ টাকা। নারকেলের ছোবড়ার তৈরি পাশের দাম পড়বে ৮০-২২০ টাকা। শতরঞ্জির দাম পড়বে আকারভেদে ২৫০-৮০০ টাকা। ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, রাজধানী সুপার মার্কেট, গুলশান-২, ডিসিসি মার্কেট, গুলশান-১ এ পাবেন হরেক রকমের পাপোশ। ফ্যাশন হাউজ আড়ং, যাত্রা, রং আর শতরঞ্চিতে পাবেন সুতায় বোনা আর পাটের তৈরি দেশীয় পাপোশগুলো।জেনে নিন পাপোশটা নিয়ম করে রোদে দিতে হবে।  রোদে দেওয়ার সময় উল্টো পিঠে রোদে দিতে হবে। এতে পাপোশের রং নষ্ট হবে না। মাঝেমধ্যে পাপোশ ধুয়ে দিতে হবে। মোটামুটি মানের পাপোশ কিনে নিজেও লেইস লাগিয়ে নকশা করে নিতে পারেন।