বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার গত ১১ হাজার ৩০০ বছরের তুলনায় এখন অনেকটাই বেশি। এই তাপমাত্রা আরও বাড়বে এবং ২১০০ সাল নাগাদ সর্বকালের সব নজির (রেকর্ড) ছাড়িয়ে যাবে। বিজ্ঞানীরা সম্প্রতি এ খবর জানিয়েছেন। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বরফযুগের অবসানের পর পৃথিবীর তাপমাত্রা ৭০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। ১৯০০ সালের দশকটি ছিল ১১ হাজার ৩০০ বছরের মধ্যে শীতলতম এবং ১০০ বছর পরের দশকটি (২০০০-২০১০) ছিল উষ্ণতম। পৃথিবীতে ১১ হাজার ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড হয়েছে, ২১০০ সালের রেকর্ড তাপমাত্রা তার চেয়ে বেশি হবে। মার্কিন গবেষক শন মার্কট বলেন, গত ২০০০ বছরের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা এখন অনেক বেশি। ইনডিপেন্ডেন্ট।