বাড়তি ১৪ বছর
স্বাস্থ্যসম্মত জীবনধারা আমাদের জীবনে বাড়তি ১৪ বছর যোগ করতে পারে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত এক গবেষণায় এমন তথ্যই শোনালেন গবেষকেরা। জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন-এ গত সোমবার প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি।প্রধান গবেষক জন টি উইলকিনস জানান, ‘আমরা বয়স্ক অনেকের শরীরে হূদেরাগে আক্রান্ত হওয়ার বিষয়টি লক্ষ করেছি। হূদেরাগে আক্রান্ত না হলে তাঁরা আরও অনেক দিন বেঁচে থাকতে পারতেন। হূদেরাগের ঝুঁকি কমাতে এর জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই আমাদের করা প্রয়োজন। এতে করে যেমন আমাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে, তেমনি আরও বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনাও বাড়বে।’ হূদেরাগীদের পাঁচটি দলে ভাগ করে তাঁদের কাছে থেকে বিজ্ঞানীরা রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস ও ধূমপানের তথ্য নিয়ে এ গবেষণাটি করেন। ইউরেকঅ্যালার্ট।