বাড়াতে হবে সাংস্কৃতিক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুদিন পর সাইকেল শোভাযাত্রা হলো বন্ধুসভায়। কুড়িগ্রাম বন্ধুসভা এটির আয়োজন করে। কুড়িগ্রাম সদর থেকে যাত্রা শুরু করে নাগেশ্বরী উপজেলায় যায়। পরে সেখান থেকে আবার কুড়িগ্রাম সদরে পৌঁছায়। যাত্রাপথে তারা মাদকবিরোধী লিফলেটও বিতরণ করে। আমরা এ শোভাযাত্রার জন্য কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুদের অভিনন্দন জানাই।
আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করব। প্রতিটি বন্ধুসভা প্রতি মাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চেষ্টা করেব। প্রতি মাসে না পারলে আমরা অন্তত ঘরোয়াভাবে হলেও অনুষ্ঠানের আয়োজন করব। আয়োজনে থাকবে স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, নাটিকা, গান, নাচ, ইত্যাদি।
অনেক বন্ধুসভা তাদের নিয়মিত বৈঠকগুলোতে এ ধরনের আয়োজনের ব্যবস্থা করে। বৈঠকে কথাবার্তার ফাঁকে ফাঁকে আবৃত্তি, গান, কৌতুক ইত্যাদির আয়োজন করে থাকে। এটা অতি উত্তম। সব বন্ধুসভাই এটা করতে পারে।
ইতিমধ্যে আমরা দুটি কর্মসূচির ঘোষণা দিয়েছি। একটি হচ্ছে সারা দেশে দেয়ালিকা প্রকাশ। সবগুলো বন্ধুসভা একই দিনে দেয়ালিকা প্রকাশ করবে। আরেকটি হচ্ছে একই দিনে কয়েকটি বন্ধুসভা স্বরচিত কবিতা পাঠের আয়োজন করবে। গত সপ্তাহে এই ঘোষণা দেখে আরও কয়েকটি বন্ধুসভা কবিতা পাঠ নিজেদের বন্ধুসভায় করার ইচ্ছে পোষণ করেছে।
দেশের প্রায় সবগুলো বন্ধুসভা লেখার ইশকুল নামের লিটল ম্যাগাজিনটি পেয়েছে। আশা করব এটি নিয়ে যেন বন্ধুরা একদিন পাঠচক্রে বসে। আর বই পড়া কর্মসূচির আওতায় সবাইকে আসতে হবে। মাসে অন্তত একটি করে বই পড়তে হবে। এর কোনো বিকল্প নেই।
নোয়াখালী বন্ধুসভা বৃক্ষরোপণ-বিতরণের আয়োজন করেছে। অন্য বন্ধুসভাগুলোও বৃক্ষরোপণে এগিয়ে আসতে পারে।
সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ