বাড়ি কেনাবেচা ও ভাড়ার খবর নিয়ে হাউজিং ডট কম
চট্টগ্রাম বিভাগে বাড়িভাড়া, কেনাবেচাসহ আবাসন শিল্পের বিভিন্ন তথ্য নিয়ে চালু হয়েছে চিটাগাং হাউজিং ডট কম। ঢাকার বিভিন্ন আবাসন শিল্পপ্রতিষ্ঠানের খবরও জানা যাবে এ সাইটে। সাইটটি চালু করেছে চট্টগ্রামের এবিসি ট্রেড পাবলিকেশন।সূত্র জানায়, হাউজিং ডট কমে গিয়ে যে কেউ জমির তথ্য আপলোড করতে পারবেন। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে জমির ছবিসহ সাইটে ছাড়বেন। আবাসন খাতে তাৎক্ষণিকভাবে বেচাকেনার প্রস্তাবও দেওয়া যাবে এ সাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে যে কেউ নিবন্ধন (রেজিস্ট্রেশন) কাজ শেষ করে তাঁর চাহিদা তুলে ধরতে পারবেন।তা ছাড়া, এতে গৃহনির্মাণসামগ্রী সরবরাহকারীরা তাঁদের পণ্য হোম পেজে দেখানোর সুযোগ পাবেন। সাইটে একটি পূর্ণাঙ্গ রিয়েল এস্টেট ডাইরেক্টরি রয়েছে। আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য তিন ধরনের সদস্য হওয়ার সুযোগ আছে। বর্তমানে বিনা মূল্যে সদস্য হওয়ার সুযোগের আওতায় কম সময়ের জন্য একটি প্রতিষ্ঠান পাঁচটি প্রকল্প আপলোড করতে পারবে। সাইটের ঠিকানা: www.chittagonghousing.com