বাড়িওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলা পানি ছাড়ি

আবার গভীর রাতে
ষোলো ঘরের বাসিন্দাদের
চলতে হবে তাতে।
পানির জন্য কারবালা হোক
কী যায়-আসে তাতে!

পাঁচ তারিখের মধ্যে ভাড়া
ছ্যাপ দিয়ে নিই গুনে
দুবার করে ভাড়া বাড়াই
ডিসেম্বর আর জুনে।
দুই-চারজন বিদ্রোহী হয়
নতুন ভাড়া শুনে...

নড়চড় হলে নোটিশ মারি
বাড়ায় যদি গলা,
এক তারিখের মধ্যে আমার
বাসা করো ‘জলা’
নীতিকথা আমায় শোনায়!
আমি বাড়িওয়ালা।