বাড়িতেই পিৎজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিৎজা খেতে কি বাইরে যেতেই হবে? অথবা বাড়িতে ফরমাশ দিয়ে আনাতে হবে পছন্দের পিৎজা? ঘরেই পিৎজা বানিয়ে দেখুন না, রেস্তোরাঁর স্বাদ পান কি না? পিৎজা ডো তৈরি ১উপকরণ: ময়দা আড়াই কাপ, ইস্ট দেড় চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, গরম পানি মাখানোর জন্য পরিমাণমতো।প্রণালি: বাটিতে তেল ও পানি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে মথে নিন। আবার ৫-৬ মিনিট তেল দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রাখুন। এই খামির ইচ্ছামতো ভাগ করে মোটা রুটি বেলে পিৎজা ট্রেতে তেল লাগিয়ে তাতে বিছিয়ে নিন। তৈরি হয়ে গেল পিৎজা ডো। ক্রাউন পিৎজাউপকরণ: ডো তৈরির ১ নম্বর পদ্ধতির সব উপকরণ। বিফ পেপেরনি বা গরুর মাংসের পাতলা টুকরা ১ প্যাকেট। এটি সুপারশপগুলোতে পাবেন। অথবা বাড়িতে মাংস শুকিয়ে পাতলা টুকরা করে বানিয়ে নিতে পারেন। সসেজ ১ প্যাকেট, ক্যাপসিকাম ১টি, বড় পেঁয়াজ ২টি, টমেটো ২টি, বাটন মাশরুম ৮-১০টি, মোজারেলা চিজ কুচি ২ কাপ, গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ, অরিগেনো ২ টেবিল-চামচ, পাপরিকা বা শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, ইতালিয়ান সিজনিং ১ টেবিল-চামচ, মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, কালো ও সবুজ জলপাই কয়েকটি করে।প্রণালি: ডো তৈরির ১ নম্বর রেসিপি অনুযায়ী খামির বানিয়ে নিন। ১ ঘণ্টা পর পিৎজা খামির ফুলে উঠলে একবার মেখে পছন্দমতো ভাগ করে খামির দিয়ে মোটা রুটি বেলে নিন। পিৎজা প্যানে তেল লাগিয়ে, প্যানে রুটি বসিয়ে ফেটানো ডিমের প্রলেপ দিয়ে কিছুক্ষণ চুলার পাশে রাখুন। রুটির ওপর পিৎজা সস মেখে তার ওপর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মাশরুম কুচি, সসেজ, পেপেরনি বিছিয়ে দিন। এর ওপর কিছু মোজারেলা পনির, গোলমরিচের গুঁড়া, পাপরিকা, অরিগেনো ও ইতালিয়ান সিজনিং ছিটিয়ে দিয়ে দিন। এর ওপর আবারও পেপারনি, সসেজ, কালো ও সবুজ জলপাই দিয়ে সাজিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করে নিন। ওভেন থেকে বের করে এর ওপর কিছু পনির ও মরিচের গুঁড়া ছিটিয়ে ২০ সেকেন্ড বেক করে গরম গরম মজাদার ক্রাউন পিৎজা পরিবেশন করুন। পিৎজা ডো ২উপকরণ: ময়দা আড়াই কাপ, ইস্ট ১ চা-চামচ, খাওয়ার সোডা আধা চা-চামচ, চিনি ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ৩ টেবিল-চামচ, গরম পানি মাখানোর জন্য। প্রণালী: সব উপরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। পছন্দমতো ভাগ করে মোটা রুটি বেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করে ওভেন থেকে বের করে নিন। ইতালিয়ান পিৎজাউপকরণ: পিৎজা ডো ২ নম্বর—টমেটো খোসা ফেলে চটকে নেওয়া দেড় কাপ, মাশরুম কুচি সিকি কাপ, রসুন কুচি ১ চা-চামচ, গাজর কুচি আধা কাপ, অরিগেনো ১ চা-চামচ, রোজমেরি ১ চা-চামচ, পাপরিকা বা শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, ইতালিয়ান সিজনিং ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা-চামচ, জলপাই তেল ২ টেবিল-চামচ, সবুজ ও কালো জলপাই ৫-৬টি করে, স্বাদ লবণ আধা চা-চামচ, ক্যাপসিকাম কুচি সিকি কাপ, পারমিজান চিজ আধা কাপ, মোজারেলা চিজ ১ কাপ, ওয়েস্টার সস ১ টেবিল-চামচ, শুকনো মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ।প্রণালি: পিৎজার ডো দিয়ে রুটি বানিয়ে ডিমের প্রলেপ দিয়ে ১৫-১৬ মিনিট চুলার পাশে রেখে দিন। প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৮-১০ মিনিট বেক করুন। কড়াইয়ে জলপাই তেল গরম করে রসুন ভেজে তার মধ্যে গাজর কুচি ও টমেটো দিয়ে বেশি জ্বালে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নিন। এবার ওয়েস্টার সস, স্বাদ লবণ, চিনি, লবণ, শুকনো মরিচ ভাজা গুঁড়া দিয়ে নামান। বেক করা রুটিতে পারমিজান চিজ, পিৎজা সস দিন। এবার তাতে অরিগেনো, রোজমেরি, পাপরিকা, ইতালিয়ান সিজনিং, গোলমরিচ গুঁড়া, জলপাই, ক্যাপসিকাম কুচি, মাশরুম, লেবুর রস দিয়ে ওভেনে ১০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে মোজারেলা ও পারমিজান চিজ দিয়ে আরও ১-২ মিনিট রেখে বের করে নিন। বিফ পিৎজা উইথ কাজুউপকরণ: পিৎজা ডো ১ নম্বর—মাংসেরসেদ্ধ কিমা ১ কাপ, কাজু বাদাম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচের কুচি ১ চা-চামচ, ভাজা শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, ক্যাপসিকাম কুচি ৭-৮ টুকরা, টমেটো কুচি ৭-৮ টুকরা, বেসিল গুঁড়া ১ চা-চামচ, পার্সলে গুঁড়া ১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, কালো ও সবুজ জলপাই ৫-৬টি করে, ঢাকাই পনির আধা কাপ, পারমিজান চিজ আধা কাপ, পিৎজা সস আধা কাপ, টমেটো সস সিকি কাপ, জলপাই তেল ৪ টেবিল-চামচ, থেঁতলানো রসুন ১ টেবিল-চামচ। ওভেনের তাপ ২০০ ডিগ্রি সেলসিয়াস। বেকিংয়ের সময় ২০-২৫ মিনিট।প্রণালি: ১ নম্বর রেসিপি অনুযায়ী ডো তৈরি করুন। এক ঘণ্টা পর খামির ফুলে উঠলে একবার মথে পছন্দমতো ভাগ করে রুটি বেলে নিন। রুটির ওপর ফেটানো ডিমের প্রলেপ দিয়ে কিছুক্ষণ চুলার পাশে রাখুন। কড়াইয়ে ২ টেবিল-চামচ জলপাই তেল গরম করে আদা, রসুন ভেজে মাংস ও পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভুনে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে নামান। পিৎজা রুটির ওপর ঢাকাই পনির দিয়ে মাংসের কিমার মিশ্রণ সমানভাবে দিন। তারপর পিৎজা সস দিয়ে ওভেনে বেক করতে হবে ২০ মিনিট। ওভেন থেকে বের করে টমেটো, ক্যাপসিকাম, কাজু বাদাম, জলপাই, পার্সলে, অরিগেনো, গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন। প্যানে ২ টেবিল-চামচ জলপাই তেল গরম করে তাতে থেঁতলানো রসুন ভেজে নিন। ভাজা রসুন ও পারমিজান চিজ পিৎজার ওপর ছড়িয়ে দিয়ে ২ মিনিট ওভেনে বেক করে নিন।পিৎজা সসউপকরণ: টমেটো ১ কেজি, পেঁয়াজ কুচি পৌনে এক কাপ, থেঁতলানো রসুন ৩ টেবিল-চামচ, জলপাই তেল ৩ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, বেসিল শুকনা গুঁড়া ১ চা-চামচ, অরিগেনো ১ চা-চামচ, সিরকা ৪ টেবিল-চামচ।প্রণালি: টমেটো পাতলা আবরণ ছাড়িয়ে কুচি করে নিতে হবে। তেল গরম করে তাতে রসুন-পেঁয়াজ ভাজতে হবে। নরম হলে মরিচ, লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে।