বায়ান্নর মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তথ্যচিত্রে,ভাষাশহীদ বরকতকে স্মরণ করেছেন শিল্পী মুর্তজা বশীর, অধ্যাপক রফিকুল ইসলাম, মির্জা মাজহারুল ইসলাম, সাঈদ হায়দার, জসিমউদ্দিন আহমেদ, চেমন আরা, এবং মো. তকিউল্লার মতো মানুষেরা। তাঁদের বিবরণ, ভাষা আন্দোলনের বহু অনুদ্ঘাটিত তথ্যের উদ্ঘাটন, দুর্লভ ফুটেজের উপস্থাপনা, ৫৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় বরকতের সার্টিফিকেট উদ্ধারের ঘটনা—এসব কিছু নিয়ে বায়ান্নর মিছিলে। রোকেয় প্রাচীর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি দুই বাংলায় চিত্রায়িত এই তথ্যচিত্রের দৈর্ঘ্য ৫২ মিনিট।আবুল বরকত দেশভাগের পর মুর্শিদাবাদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বরকতের বায়ান্নর মিছিলে অংশগ্রহণ কতটুকু স্বতঃস্ফূর্ত ছিল, সেটা মনে করিয়ে দেবে এই তথ্যচিত্র।