বায়ুমণ্ডলে কার্বনের রেকর্ড বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড রেকর্ড পরিমাণে বেড়েছে। ১৭৫০ সালের তুলনায় তা বেড়েছে ৪০ শতাংশ। গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।কার্বন ডাই-অক্সাইড সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রিন হাউস গ্যাস হলেও অন্য গ্যাসের মাত্রাও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে বায়ুমণ্ডলে কার্বন ৩৯০.৯ পিপিএম, মিথেন ১৮১৩ পিপিবি, নাইট্রাস অক্সাইড ৩২৪.২ পিপিবি ছিল।বিজ্ঞানীরা বলছেন, বাড়তি কার্বন ডাই-অক্সাইডের অর্ধেক গাছপালা ও সাগর শোষণ করে। বাকি অর্ধেক বায়ুমণ্ডলেই রয়ে যায় এবং ক্ষতি করে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতির কার্বন শোষণক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। তাই ভবিষ্যতে কার্বণ শোষণক্ষমতা আর বাড়বে না। আর প্রকৃতিতে রয়ে যাওয়া বাকি কার্বন ডাই-অক্সাইডের কারণে পৃথিবীর তাপমাত্রা ১৯০০ সালের চেয়ে ইতিমধ্যে ১.৮ ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। ২০০৯ সালে কোপেনহেগেনে কার্বন নির্গমন সীমিত রাখতে একটি ঐচ্ছিক চুক্তিতে সম্মত হওয়া ছিল সবচেয়ে বড় অর্জন। কিন্তু বাস্তবে এই চুক্তির বাস্তবায়ন সম্ভব হয়নি।গত শনিবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর তাপমাত্রা ২০৬০ সালে ৪ ডিগ্রি সেলসিয়াস (৭.২ ডিগ্রি ফারেনহাইট) বাড়তে পারে। এর প্রভাব পড়বে পৃথিবীর আবহাওয়া ও জনস্বাস্থ্যে। তাদের মতে, তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, তাপপ্রবাহ ও খারাপ আবহাওয়া বিরাজ করবে। বিজ্ঞানীরা আশা করছেন, এখনই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। বিশ্বের নেতাদের একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে এখনই। শুধু কার্বন নির্গমন হ্রাস করেই পার পাওয়া যাবে না, এর সঙ্গে সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্য কারণগুলোরও আশু সমাধান করতে হবে। যেমন: গ্রিন হাউজ গ্যাস মিথেন এবং তাপমাত্রা ধরে রাখার কারণ ব্ল্যাক কার্বন। ব্ল্যাক কার্বন জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের কারণে তৈরি হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন হাউস প্রতিক্রিয়ায় তাপমাত্রা বাড়ার কারণে যে প্রভাব পড়বে, তাতে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে দরিদ্র দেশগুলো। দ্য গার্ডিয়ান।