বায়ুশক্তিচালিত গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল বা গ্যাসের মতো কোনো জ্বালানি বা ব্যাটারি লাগবে না, কেবল তরল বাতাসের সাহায্যেই চলবে গাড়ি। গাড়িটির নকশাকার যুক্তরাজ্যের নাগরিক পিটার ডিয়ারম্যান বলেন, প্রযুক্তিটি একেবারে নতুন নয়। তবে এবার এটি ব্যবহারে ইঞ্জিনের কর্মদক্ষতা অনেক গুণ বাড়ানো সম্ভব হয়েছে। পরীক্ষামূলকভাবে গাড়িটি ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে চলেছে। ডিয়ারম্যান নিজের ২৫ বছরের পুরোনো ভক্সহল নোভা গাড়িতে কনটেইনার, তাপ নির্গমন প্রতিরোধক আবরণ দিয়েছেন এবং কনটেইনার ও ইঞ্জিনের সংযোগ স্থাপন করেন। বাষ্পীয় ইঞ্জিনের আদলে চালিত গাড়িটিতে ব্যবহূত হয়েছে শীতল বাতাস। হিমাঙ্কের চেয়ে ৩০০ ডিগ্রি কম তাপমাত্রায় সেই বাতাসকে তরলে রূপান্তর করে কনটেইনারে রাখা হয়। তাপে ওই তরল ফুটতে শুরু করে এবং ইঞ্জিনে গিয়ে প্রিস্টন ঘোরায়। তখন গাড়ি গতিশীল হয়। এবিসি নিউজ।