বায়োইনফরমেটিকস ও বায়োটেকনোলজি ক্যাম্প
ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশের (ইয়ং বিবি) আয়োজনে নগরে প্রথম বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি ক্যাম্প—২০১১ হয়ে গেল ১৮ ফেব্রুয়ারি। দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ইউএসটিসির বায়োটেকনোলজি বিভাগের প্রধান নুরুল আবছার।এতে প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আদনান মান্নান ও গবেষক মাহদী মুসা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান এ এম আবু আহমেদ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, মা ও শিশু হাসপাতালের শিশু ও জেনেটিক রোগ বিশেষজ্ঞ মাহমুদ এ চৌধুরী ও বায়োটেক কনসার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল ওয়াদুদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।