বি পজিটিভ!
রস+আলো: চলমান হরতাল–অবরোধ এসএসসি
পরীক্ষার্থীদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে
বলে মনে করেন কি?
বিরোধী দলের নেতা: এই অবরোধ পিছিয়ে পড়া
এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া হয়েছে!
র.আ.: বিস্তারিত বলুন।
বি.দ.নে.: যারা এত দিন টেক্সটবুক না পড়ে ফেসবুক
পড়েছে, তাদের প্রস্তুতি অসম্পূর্ণ। এই বিশাল
ফেসবুকারের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করতে
আরও কিছুদিন সময় লাগবে।
পিছিয়ে পড়া এসব পরীক্ষার্থীর কথা বিবেচনা করেই
আমাদের এই অবরোধ!
র.আ.: এটাই তাহলে একমাত্র কারণ?
বি.দ.নে.: সামনে ক্রিকেট বিশ্বকাপ অথচ এসএসসি
পরীক্ষা চলবে! তা কী করে হয়! তাই ক্রিকেটপাগল শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ করে দিতে
আমাদের এই মহান অবরোধ কর্মসূচি চলবে!
র.আ.: চলমান হরতাল–অবরোধে সহিংসতার কারণে
জীবনের নিরাপত্তার তাগিদে শিক্ষার্থীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এতে শিক্ষাব্যবস্থা কি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না?
বি.দ.নে.: আপনার ব্লাড গ্রুপ কী?
র.আ.: বি নেগেটিভ।
বি.দ.নে.: তাই তো বলি, সব সময় এত নেগেটিভ প্রশ্ন
করেন কেন! আমার ব্লাড গ্রুপ কি জানেন?
র.আ.: জি, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ধন্যবাদ।