বিআইডিডির আউটসোর্সিং প্রশিক্ষণ কাল থেকে শুরু
আউটসোর্সিংয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির আওতায় আগামীকাল ২৩ নভেম্বর থেকে দুই দিনব্যাপী অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ নগরের মেহেদীবাগ সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড দেওয়া হবে।উল্লেখ্য, বিআইডিডি আগামী ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম শাখার কার্যক্রম শুরু করছে। নতুন শাখা খোলা উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম শাখার সব শিক্ষার্থীর জন্য বিআইডিডি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং অটোক্যাড কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিআইডিডি, প্রধান শাখা ৫৩, সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা—১২০৫ অথবা ফোনে (৯৬৬৬৭০৪, ৯৬৬৬৫৩৫, ০১৭৫৩ ১৯৯৩৭৭) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিনা মূল্যে ই-বুক!বিআইডিডি সূত্র জানায়, দেশব্যাপী আউটসোর্সিং কাজে দক্ষতা আরও বাড়ানোর জন্য আগ্রহী ব্যক্তিদের বিনা মূল্যে ই-বুক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক পৃষ্ঠার এই ই-বুক দেওয়া হবে। এই ই-বুক পেতে ই-বুক-নাম-জেলা-ই-মেইল আইডি লিখে এসএমএস (ফোন: ৯৬৬৬৫৩৫, ০১৭৫৩ ১৯৯৩৭৭) করলেই ই-মেইলে ই-বুক পৌঁছে যাবে। নিজস্ব প্রতিবেদক।