বিআরটিসির দোতলা বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিসি গত ২৯ ডিসেম্বর নগরের ১০ নম্বর (কালুরঘাট থেকে সিবিচ পর্যন্ত সড়কে দুটি দোতলা বাস পরীক্ষামূলক চালু করেছে। সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে অথবা ফেব্রুয়ারিতে আরও ২০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। পরে বাসের সংখ্যা ৫০ এ উন্নীত করা হবে। চালুর পরপরই যাত্রীদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে দোতলা বাস। জিইসি মোড়ে হাসান আলী নামের এক যাত্রী বলেন, ‘বিআরটিসিকে আমরা ধন্যবাদ জানাই। কারণ দোতলা বাস নগরের পরিবহন সমস্যা কমাবে। আরও বেশিসংখ্যক বাস নামালে যাত্রীদের উপকার হবে।’