বিইউবিটিতে চাকরি ডটকমের ক্যারিয়ার-বিষয়ক সেমিনার
অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) যৌথ উদ্যোগে ২৯ আগস্ট বিইউবিটি ক্যাম্পাসে ক্যারিয়ার-বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে সেমিনারটি মিরপুর-২-এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হল রুমে দুইটা পর্যন্ত চলবে। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সিভিতে নিজেদের যোগ্যতা ও দক্ষতা সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করবেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্র্যান্ডিং কীভাবে করবেন এবং চাকরির সাক্ষাৎকার পর্বে নিজেকে কতটা গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন সিটি ব্যাংকের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং এইচ আর স্ট্র্যাটেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদ রায়হান।
সেমিনরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু সালেহসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরোয়ার কামাল, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শফিক আহমেদ সিদ্দিক। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সেমিনারে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।