বিইউবিটিতে শনিবার চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আগামী শনিবার বিইউবিটি ক্যাম্পাসে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এই বিশ্ববিদ্যালয়পড়ুয়া চাকরিপ্রত্যাশী যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সঠিক কর্মী খুঁজে নিতে অংশ নেবে।

এই চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও বিইউবিটি একাডেমিক এডভাইজরি কমিটির কনভেনর অধ্যাপক সফিক আহমেদ সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ। আরও উপস্থিত থাকবেন এই চাকরি মেলার সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার এ এইচ এম আজমল হোসেন। সকাল ১০টায় শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের রূপনগর ক্যাম্পাসে এই মেলা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।