বিএড ও এমএড কোর্সে ভর্তির সময় বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ২০১৬ শিক্ষাবর্ষে বিএড ও এমএড শ্রেণিতে ভর্তির সময় ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে আগ্রহীদের http://app.nu.edu.bd/nu-web/msapplication/profApplicationForm ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রিন্ট কপি জমা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শ্রেণিতে উত্তীর্ণরা বিএড ও বিএড উত্তীর্ণরা এমএড শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় এবার থেকে বিএড শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে সুলভে আবাসনের ব্যবস্থা। বিস্তারিত ফোনে (০৩১-৬১৩২১৯,০১৭১১-৩৮৮৩৫২, ০১৮১৮-৬০৪২১৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।