প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ থানার পুলিশ চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহে কাঞ্চনাবাদ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দীন ও মোহাম্মদ হোসেন আলী। চন্দনাইশ থানা পুলিশ সূত্র জানায়, ৫ এপ্রিল রাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদের নেতৃত্বে কাঞ্চনাবাদ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।