বিএনপি মাঠ ছাড়ল যেসব কারণে

. শিশিরের প্রাদুর্ভাব না থাকায় মাঠে থাকতে রাজি হয়নি বিএনপি। শিশিরভেজা মিষ্টি ব্যালটপেপারে ভোটকাব্য রচনা করতে না পারলে কী হবে জীবনে?
. নির্বাচনী মাঠের কোথাও কোনো ফ্ল্যাডলাইটের ব্যবস্থা ছিল না। সূর্যের আলোয় অবাধ, সুষ্ঠু নির্বাচন? ক্যামনে কী!
. নির্বাচনী মাঠ গরম ছিল, কিন্তু এতটা গরম ছিল না যে তাতে ডিম সেদ্ধ করে খাওয়া যাবে।
. মাঠে নেমে দিনব্যাপী ‘পোলিং’ করলেও দিন শেষে ‘বোলিং’ করার সুযোগ পাওয়া যাবে কি না সে বিষয়ে তাদের সন্দেহ ছিল ব্যাপক।
. সিটি করপোরেশন নির্বাচন কেন শুধু শহরেই হচ্ছে? প্রত্যন্ত গাঁও–গেরামে সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় হয়তো বা বিএনপি এতখানি
অভিমান করেছে।
. অনেক দিন নির্বাচনে না যাওয়ায় হঠাৎ করে আসা এ নির্বাচনী মাঠে দুপুর হতে না–হতেই ক্লান্ত হয়ে পড়ে বিএনপি, ফিটনেসে ঘাটতি ছিল বলেই দাবি করেছেন অনেকে।
. সামনে আন্দোলন–টান্দোলনের ব্যাপারস্যাপার আছে, শুধু শুধু দিনব্যাপী নির্বাচন করে সময় ও শ্রমের অপচয় করতে চায়নি তারা।
. ‘এটা ছিল টেস্ট কেস’—সকালেই মনে হয় তারা পর্যাপ্ত টেস্ট মানে স্বাদ পেয়ে গেছেন। সারা দিন তাই চিবিয়ে দাঁতের ব্যথা তুলে লাভ কী!