বিএনপি সুন্দরপুর ইউনিয়ন শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফটিকছড়ি উপজেলা আওতাধীন ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ১০ অক্টোবর বিকেলে স্থানীয় আজিমপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আবদুস শুক্কুর সিকদারের সভাপতিত্বে সুজাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ছালাহউদ্দিন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য খুরশীদ জামিল চৌধুরী। বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন এবং মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজল বারীক ও জহির আজম চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এইচ এম নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।