প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলা শাখার উদ্যোগে ১ সেপ্টেম্বর শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান।পরে উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ লুৎফর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ছুরত আলম চৌধুরী, ইদ্রিস সিকদার, সাধারণ সম্পাদক এস এম ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, বিএনপির নেতা আবু বক্কর ছিদ্দিক, আবুল বশর প্রমুখ।