বিএফআরআইয়ের নতুন পরিচালক মোখলেসুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রামের নতুন পরিচালক মো. মোখলেসুর রহমান সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেন। মোখলেসুর রহমান ২৯ বছর ধরে বাংলাদেশের বন্য প্রাণী ও বন্য প্রাণী ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করছেন। তিনি ২০০৮ সালে ‘মিঠা পানির কুমির প্রজনন ও সংরক্ষণ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। বিজ্ঞপ্তি।