বিএমএ চট্টগ্রাম শাখার সেমিনার
বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার মেডিকেল শিক্ষা কর্মসূচির আওতায় বৈজ্ঞানিক সেমিনার ৮ জুলাই বিএমএ ভবনের ছমিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মস্তিষ্ক ও মেরুদণ্ডের আঘাতের চিকিৎসা ব্যবস্থাপনা এবং বাংলাদেশে মস্তিষ্কে টিউমার অপসারণে শল্য চিকিৎসা বিষয়ের এ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন মুজিবুল হক খান ও মো. শরীফ। স্বাগত বক্তব্য দেন নাসির উদ্দিন মাহমুদ। বক্তব্য দেন অধ্যাপক এল এ কাদেরী, অধ্যাপক খোকন কান্তি দাশ ও মো. কামাল উদ্দিন। বক্তারা বলেন, ‘মস্তিষ্কে টিউমার ও রক্তক্ষরণ বা অন্য যেকোনো সমস্যার চিকিৎসা বিদেশের পাশাপাশি বাংলাদেশেও স্বল্পখরচে সম্ভব।’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন সমরজিৎ রায়। বিজ্ঞপ্তি।