বিএসআরএম ও ফিনলে প্রপার্টিজের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বিএসআরএম ও ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। বিএসআরএমের পক্ষে ন্যাশনাল সেলসের প্রধান শোভন মাহবুব ও ফিনলে প্রপার্টিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসআরএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিক্রয়) বাপ্পী ধর, আনিসুল হক, ফিনলেস প্রপার্টিজের প্রকৌশলী উপম বড়ুয়া, মঈনুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।