বিএসআরএম বুরহানী বিদ্যালয়ের এক দশক পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শের শাহ বাংলাবাজারে অবস্থিত বিএসআরএম বুরহানী বিদ্যালয়ের এক দশক পূর্তি অনুষ্ঠানে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকেরা
নগরের শের শাহ বাংলাবাজারে অবস্থিত বিএসআরএম বুরহানী বিদ্যালয়ের এক দশক পূর্তি অনুষ্ঠানে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকেরা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএসআরএম কর্তৃপক্ষ এক দশক ধরে গরিব, দুস্থ ও অবহেলিত শিশুদের বিনা মূল্যে শিক্ষা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের এই শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অসহায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। করপোরেট সংস্থাগুলোর উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা। ৫ ফেব্রুয়ারি নগরের শের শাহ বাংলাবাজারে অবস্থিত বিএসআরএম বুরহানী বিদ্যালয়ের এক দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসআরএম বুরহানী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সিটি মেয়রকে স্বাগত জানান বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন ও পরিচালক জোহাইর তাহের আলী। এ সময় কোম্পানির অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। জাতীয় সংগীতের পর শিক্ষার্থীরা আবৃত্তি, নাচ ও নাটক পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান বিদ্যালয়ের পক্ষ থেকে সিটি মেয়রের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এরপর সিটি মেয়র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদেরকে সার্ভিস অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক তেহসিন জোহাইর তাহের আলী। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর শাহেদ ইকবাল, জহুরুল ইসলাম, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রমুখ।