বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজার্স (বিএসএইচআরএম) চট্টগ্রাম চ্যাপ্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্প্রতি মেহেদীবাগে অবস্থিত সাদার্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএইচআরএম জাতীয় কমিটির সভাপতি মশাররফ হুসেন এবং বিশেষ অতিথি ছিলেন মাসুকুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচআরএম-চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ফরিদ আহমেদ সোবহানী। বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। সভায় ১৫ জন কাউন্সিলরকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।