বিওএলওডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজু ভাইয়া, আপনি এত মজার কেন? এত ফানি ফানি কথা বলেন, হেসেই মরে যাই। আপনার সঙ্গে কথা বলতে খুউব মজা লাগে। আর আপনি এত্ত ক্রিয়েটিভ! ভাবি আসলে খুব লাকি! আমার মনে হয়, ভাবি সারা দিন আপনার কথা শোনে আর হাসে—হাসে আর শোনে। এভাবেই মনে হয় আপনাদের দিন চলে যায়। খুব ইচ্ছা করে, একদিন সারা দিন আপনাদের সঙ্গে থাকি আর দেখি, আপনারা কীভাবে সংসার করেন। উফ্, সত্যি হিংসে হয়।রাজু একজন মোটামুটি সাদামাটা আধুনিক চিন্তাধারার মানুষ। জীবিকার জন্য একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বেতন ভালোই। অফিসে সবাই কমবেশি পছন্দ করে আর তার কথাকে বেশ গুরুত্বও দেয়। কিন্তু সংসারে তার সুখের সময় হলো তার স্ত্রীর ঘুমুতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত। কেননা, এই সময়টুকুতেই শুধু সে রাজুকে কোনো প্রশ্ন করে না অথবা উপদেশ দেয় না। মাঝরাতে মাঝেমধ্যে প্রকৃতি ডাক দিলেও রাজু সাড়া দেয় না। পাছে মাঝরাতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়! এই যেমন পানি কতটুকু খরচ করেছ, ফ্লোরে পানি পড়েছে কি না, রাতে ঘুমানোর আগে পানি খাবে না, তুমি ঘুম থেকে উঠলে আমার ঘুম ভেঙে যায়, আর একবার ঘুম ভাঙলে সারা রাত জেগে থাকতে হয়। আমার সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, আর ঘুম থেকে উঠতে দেরি হলে আমার...। এভাবে সে আগামী এক সপ্তাহের সব দেরির হিসাব দেবে। এর চেয়ে ভালো চেপে যাওয়া। স্ত্রী তার খুব একটা খারাপ না। খালি প্রতি পদে রাজুকে উপদেশ দেয়। ব্যাপারটা এমন যে সামনে রাজুর কোনো ফাইনাল পরীক্ষা আছে, ‘বুদ্ধিমত্তা আর উ ৎ কৃষ্ট জীবন যাপনের’ ওপর স্ত্রী হলো তার টিচার, আর তাঁর স্ত্রীর লক্ষ্য হলো রাজুকে সেই পরীক্ষায় স্ট্যান্ড করানো।এই তো সেদিন রাজু গোসল থেকে বের হওয়ার পরপরই স্ত্রী জিজ্ঞেস করল, ‘কোন সাবান ব্যবহার করেছ? ফেসওয়াশ কোনটা লাগিয়েছ? শোনো, এখানে আমার, তোমার আর বাচ্চার সাবান, ফেসওয়াশ আলাদা আলাদা করা আছে। দেখে ব্যবহার করবে।’ ‘খেয়াল করিনি, তাড়াহুড়ায় মাঝেমধ্যে খেয়ালও থাকে না।’ রাজুর স্বীকারোক্তি। ‘তবে তুমি একটা লোককে খাতা-কলম দিয়ে ছোট টুল নিয়ে বাথরুমের কোনায় বসিয়ে রাখতে পারো, আমি যখন গোসল করব, সে হিসাব রাখবে। আর গোসল শেষে তোমাকে রিপোর্ট দেবে।’ রাজু একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে।ঘুম থেকে ওঠার পরমুহূর্ত থেকে রাজুর দিনের প্রধান লক্ষ্য থাকে কত তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে ৪০ কদম দূরে চলে যাবে। কেননা, ৪০ কদম দূরে গেলেই সে নিজেকে ব্যাচলর মনে করে, হালকা বোধ করে। স্ত্রীর এ উপদেশের বোমাবর্ষণ মাঝেমধ্যে রাজুকে ভাবায়, ‘আসলেও সে কি বিওএলওডি (Bolod), তার মনে হয় না। দুজন বসে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ খেলা দেখছিল। মাঝে বিজ্ঞাপন বিরতিতে এল নতুন মডেলের এলইডি এইচডি টিভির বিজ্ঞাপন। এক ক্রিকেট খেলোয়াড়ের ঘামের বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছে। ‘দেখেছ, কী দারুণ পিকচার কোয়ালিটি, আমাকে একটা এ রকম টিভি কিনে দাও না’—স্ত্রীর আবদার। ‘আমার পুরোনো টিভিতে যখন ওই ধরনের পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমাদের টিভি খুব একটা খারাপ না। খারাপ হলে ঘাম দেখতে পারতাম না।’ রাজু আবার ডিফেন্সিভ খেলল আর মনে মনে টিভি কোম্পানিকে বলল, ‘বিওএলওডি।’রাজু তার স্ত্রীর সঙ্গে কোনো কথা বললেই ‘তুমি একটা বোকা’, ‘এত বোকা মানুষ হয়’, ‘তুমি কি পাগল’, ‘তোমার মাথায় কি মগজ নেই’—এ ধরনের বাক্য দিয়ে শুরু হয়। আর এ জন্যই রাজু ঘরে মোটামুটি পারতপক্ষে চুপচাপ থাকে আর যতক্ষণ সম্ভব কানে হেডফোন লাগিয়ে গান শোনে। তার নতুন থিওরি বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ওয়াজ এ ওম্যান অ্যান্ড বিহাইন্ড এভরি হ্যাপি ম্যান দেওয়ার ওয়াজ ওয়াকম্যান।রাজুর মাথায় আরেকটা চিন্তা প্রায়ই আসে, সেটা হলো সব ধরনের রেজিস্ট্রেশনের একটা এক্সপায়েরি ডেট থাকে। যেমন, গাড়ির রেজিস্ট্রেশন বছর বছর রিনিউ করতে হয়। সে রকম বিয়ের পর যদি রেজিস্ট্রেশনের রিনিউ থাকত, তাহলে রাজু বছর দুয়েক বিয়ে রিনিউ না করে বিনদাস ‘রূপা গাঙ্গুলি’র সিনেমা দেখত। রাজুর অফিসে রূপা নামে সুন্দরী মহিলা কলিগ আছেন বিধায় রাজুর রূপা গাঙ্গুলির মুভি দেখা বন্ধ।তবে একটা ভালো জিনিস হলো তার স্ত্রী শুধু তাকে ‘বিওএলওডি’ মনে করে, তা নয়। গাড়ি নিয়ে ড্রাইভে বের হলে আশপাশের সবাইকে সে বিওএলওডি মনে করে। যেমন, কোনো বিয়েবাড়ি দেখলে বলবে, ‘অ্যা, কী খ্যাত, এভাবে সাজানো কেন? ওভাবে সাজাল কেন? ওভাবে সাজাল না কেন?’ এবং আশা করে রাজু এসব প্রশ্নের উত্তর জানে এবং আর যদি না জানে বলবে, বিওএলওডি।আবার কোনো বিয়ে বাড়ি থেকে একা দাওয়াত খেয়ে ফেরার পর স্ত্রী তাকে ধরাবাঁধা প্রশ্ন করবে, জামাই কী করে, দেখতে কেমন, বউকে কেমন লাগছিল, কে সাজিয়েছে, খাবার কেমন ছিল, বাবুর্চি কে ছিল, তুমি টিপস দিয়েছ? কত দিয়েছ? পরিচিত কেউ ছিল কি না? জামাইয়ের বাবা কী করেন? বাড়ি কোথায়? ইত্যাদি এবং রাজু যথারীতি সব প্রশ্নের উত্তর দিয়ে যায় নতুবা বিওএলওডি।যা-ই হোক, ঘরের বাইরে প্রাণবন্ত হাসিখুশি রাজু ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকলেও বুকটা ভরে ওঠে, যখন তার ছোট্ট মেয়েটি তার গলা জড়িয়ে বলে, ‘আমার বাবা বিইএসটি (Best)।’  এম তারিকুল ইসলাম এস এস খালেদ রোড, চট্টগ্রাম।