বিকনের উদ্যোগে বিসিএস প্রস্তুতি বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার বিকনের উদ্যোগে ৩ সেপ্টেম্বর নগরের মুসলিম হলে ৩৭তম বিসিএসের প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে বক্তারা বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম জেলা পরিষদ সচিব সাব্বির ইকবাল, অধ্যাপক মফজল আহমদ, রেজাউল ইসলাম, জাকির হোসাইন, গোলাম সারোয়ার, বিসিএস বিকন-ঢাকার ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, বিসিএস বিকন-চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উদ্দিন, নির্বাহী পরিচালক আমেনা পারভীন, চিকিৎসক আবদুল মতিন প্রমুখ। বিজ্ঞপ্তি।