চট্টগ্রাম বন্দরে জেটিতে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘বার্থ অপারেটরস্ এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরের আগ্রাবাদ এক্সেস রোডে একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার, টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম, পরিবহন বিভাগের উপ-ব্যবস্থাপক হাসিনা আরজু, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দরের কার্যক্রম গতিশীল রাখতে বার্থ অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে বন্দরের কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন তাঁরা।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন। সাধারণ সভায় আয়-ব্যয় অনুমোদন ও ভবিষ্যত পরিকল্পনা নেওয়া হয়। গত বছর এই সংগঠন কার্যক্রম শুরু করে। বিজ্ঞপ্তি।