বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক মতবিনিয়ম সভা ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার।
এতে সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নোমান হোসেন। বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক সেলাতান মাহমুদ, মুখ্য বিচারিক হাকিম কফিল আজিজ, মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ নেজাম উদ্দিন, সহকারী জজ মাহবুবুর রহমান, কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাইছারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, পৌর মেয়র মকছুদ মিয়া, ভাইস চেয়ারম্যান মো. জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ।