বিকৃত তাণ্ডব
বাংলা বছরের প্রথম দিনÍপয়লা বৈশাখ মনে উঠলেই দোলা দেয় বাহারি বর্ণিল আমেজ। প্রাণের মিলন মেলা। অথচ এই বাংলা ভাষার কারণে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
যে মায়ের ভাষার জন্য বুকের রক্ত ঢেলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একদল ভাষাশহীদ সন্তান রফিক, শফিক, বরকত; জাতির ইতিহাসে তাদের নাম খচিত আন্তর্জাতিক সম্মানের কেন্দ্রবিন্দুতে। তারাও এই সমাজের একদল পুরুষ ছিল।
আজ সেই পবিত্র বিদ্যাপীঠের স্থানে বর্ষবরণের সময় নারীদের লাঞ্ছিত হতে হয় কুরুচির ও বিকৃতমনা পুরুষদের দ্বারা। তারাও এই সমাজের একদল পুরুষ! আবার এই লাঞ্ছিত নারীদের রক্ষা করতে এগিয়ে গিয়ে আহত হয়েছে কিছু বিবেকবান পুরুষ। তারাও এ সমাজের একদল! আজ যারা অশ্লীলতার সীমা লঙ্ঘন করেছে।
তারা একক কোনো নারীকে লাঞ্ছিত করেনি। তারা বাংলার সমস্ত নারী জাতিকে লাঞ্ছিত করেছে।
বাংলা বর্ষকে, বাংলা বর্ণকে করেছে অবমাননা! তাদের বাংলা ভাষার কথা বলার কোনো অধিকার নেই। নেই ঘরে ফিরেÍ‘মা’ বলে কাউকে ডাকার অধিকার।
তাদের উদ্দেশে বলছি, তারা যেন বাংলা ভাষায় কথা না বলে। তারা যেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি না করে। তারা যেন কারও ভাই, কারও প্রেমিক হতে না পারে। যে দেশের মা তার সন্তানকে ১০ মাস উদরে রেখে তিল তিল করে বাংলার আলো দেখানোর স্বপ্ন জ্বেলে যায়। কোলে রেখে আধো আধো বাংলায় বুলি শেখায়।
ঘরে ফিরে আবার তারা সে রমণীর হাতের খাবার খেয়ে জীবন ধারণ করছে। তারাই সেই মা জাতিকে নিয়ে বীভত্স নোংরা খেলায় মেতে উঠেছিল বর্ষবরণের প্রাণকেন্দ্রে।
রাজশাহী।