বিক্রয় ডটকমের মনোমুগ্ধকর ফ্ল্যাশমব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় ভার্চ্যুয়াল মার্কেট প্লেসের স্বীকৃতি পাওয়া উপলক্ষে বিক্রয় ডটকম মনোমুগ্ধকর এক ফ্ল্যাশমবের আয়োজন করেছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে এ আয়োজন করে।

দেশীয় সংস্কৃতিতে নতুন করে যুক্ত হওয়া ফ্ল্যাশমব মানেই তারুণ্যের উচ্ছ্বাস-আনন্দে উদ্বেল সময়। ছুটির দিনের বিকেলটা তাই জমে উঠেছিল। হঠাত্ শুরু হওয়া ফ্ল্যাশমবটি দেখার জন্য পথচারী, আড্ডায় মগ্ন তরুণ আর বৈকালিক ভ্রমণে আসা লোকজন ক্ষণিকের জন্য থেমে যান। উপভোগ করেন বৈচিত্র্যময় এ আয়োজনের প্রতিটি মুহূর্ত।
প্রায় তিন মিনিটের এ ফ্ল্যাশমবে অংশ নেন শ খানেক তরুণ-তরুণী। রাজধানীর বিভিন্ন পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্রয় ডটকমের থিম মিউজিকের সঙ্গে নাচেন।
বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ‘অল্পদিনে আমাদের সাইটের জনপ্রিয়তা এবং আস্থার সঙ্গে হাজারো ব্যবহারকারীদের সঙ্গী হতে পেরে আমরা আরও উত্সাহ বোধ করছি।’

বিক্রয় ডটকম মনোমুগ্ধকর এক ফ্ল্যাশমবের আয়োজন করে
বিক্রয় ডটকম মনোমুগ্ধকর এক ফ্ল্যাশমবের আয়োজন করে