বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমার সাক্ষাত্কার নিচ্ছিলেন এক জাঁদরেল সাংবাদিক। তাঁর প্রথম প্রশ্ন, ‘আপনার পূর্বপুরুষ শংকর ছিলেন, এটা কি সত্যি?’ ডুমা উত্তরে বললেন, ‘হ্যাঁ।’ সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, ‘আর আপনার পিতামহ ছিলেন কৃষ্ণাঙ্গ?’ ডুমা শান্তস্বরে বললেন, ‘হ্যাঁ।’ সাংবাদিক এবার বেশ জোর দিয়ে বললেন, ‘এবং আপনার প্রপিতামহ ছিলেন...।’ সাংবাদিক শেষ করার আগে ডুমাই উত্তর দিলেন, ‘বেবুন’ এবং সঙ্গে যোগ করলেন, ‘আর আপনার যেখানে শেষ সেখান থেকেই আমার পূর্বপুরুষের শুরু।’ফরাসি লেখক জাঁ ককতোকে একবার স্বর্গ-নরক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিনীতভাবে বললেন, ‘মাফ করবেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না; কারণ ওই দুই জায়গাতেই আমার অনেক বন্ধুবান্ধব আছে।’সংগ্রহে: রাফাত তিহামী