বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত ইংরেজ কবি সমালোচক জন ড্রাইডেন প্রায় সারাক্ষণই পড়াশোনা আর সাহিত্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতেন; স্ত্রীর প্রতি খুব একটা মনোযোগ দিতেন না। একদিন স্ত্রী লেডি এলিজাবেথ তাঁর পড়ার ঘরে ঢুকে রেগে গিয়ে বললেন, ‘তুমি সারা দিন যেভাবে বইয়ের ওপর মুখ গুঁজে পড়ে থাকো তাতে মনে হয় তোমার স্ত্রী না হয়ে বই হলে বোধ হয় তোমার সান্নিধ্য একটু বেশি পেতাম।ড্রাইডেন বইয়ের ওপর মুখে গুঁজে রেখেই বললেন, ‘সে ক্ষেত্রে বর্ষপঞ্জি হয়ো, বছর শেষে বদলে নিতে পারব।এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী জিজ্ঞেস করল, আপনি কী করেন?আইনস্টাইন বললেন, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র।তরুণী অবাক হয়ে বললেন, কী! আপনি এখনো ছাত্র! আমি তো গত বছর পাস করেছি।সংগ্রহে: রাফাত তিহামী