বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত ব্যবসায়ী গ্রান্ট ছিলেন খুবই চালাক। প্রিন্স অ্যালবার্টের গুরুতর অসুস্থতার খবর শুনে তিনি কী বুঝলেন, তড়িঘড়ি করে বাজার থেকে সব কালো কাপড় কিনে ফেললেন। বলাই বাহুল্য, তিন দিন পরই প্রিন্সের মৃত্যু হয়। দেশজুড়ে শোকের মাতম বইতে থাকে আর তিন দিনের শোক ঘোষণা করা হয়। ফলে বাজারে কালো কাপড় বিক্রির ধুম পড়ে যায়। সেবার গ্রান্ট প্রায় পঁচিশ লাখ পাউন্ড ব্যবসা করেন। ইংরেজ কবি ও ছোটগল্পকার রুডইয়ার্ড কিপলিং যে দৈনিক পত্রিকাটি রাখতেন সে পত্রিকায় একদিন ভুলবশত তাঁর মৃত্যুসংবাদ ছাপা হয়ে যায়। সংবাদটি দেখে তিনি ভীষণ রেগে যান। সঙ্গে সঙ্গে পত্রিকার সম্পাদককে লিখলেন, ‘এইমাত্র আপনার পত্রিকা পড়ে জানতে পারলাম যে আমি মারা গেছি। আপনার গ্রাহক তালিকা থেকে আমার নামটি দয়া করে বাদ দেবেন।’