বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটা গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেন, গল্পটা আপনি আগে শোনেননি তো?: না, শুনিনি।গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন, গল্পটা আপনি আগে শোনেননি তো?মার্ক টোয়েন এবারও জানালেন, তিনি শোনেন নি।গল্পের শেষ দিকে গিয়ে আরভিং আবার একই প্রশ্ন করলে মার্ক টোয়েন রেগে গিয়ে বললেন, দেখুন, আমি একবার মিথ্যে বলতে পারি, ভদ্রতা করে দুবারও বলতে পারি, কিন্তু তিনবার পারি না। গল্পটা আমারই।ইংরেজ কবি ও চিত্রশিল্পী মরিস তাঁর সর্বশেষ প্যারিস ভ্রমণের সময় বেশির ভাগ সময় আইফেল টাওয়ারের রেস্তোরাঁয় কাটাতে লাগলেন।মরিসের জনৈক বন্ধু ব্যাপারটা লক্ষ করে একদিন বলেই ফেললেন, আইফেল টাওয়ারের মধ্যে তুমি এমন কী পেলে যে প্রায় পুরোটা সময় ওখানেই কাটাচ্ছ?মরিস বললেন, আরে, সারা প্যারিসের মধ্যে একমাত্র ওখানে বসলেই ওই বিশ্রী জিনিসটা আমার চোখের আড়ালে থাকে।