বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দ্বাদশবর্ষীয় বালক অসাধারণ অভিনয় করল। অভিনয় দেখে আর্থার কোনান ডয়েল মুগ্ধ। ছেলেটিকে কাছে ডেকে বললেন, তুমি লেগে থাকো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। বালকটি বলল, স্যার, আমি খুব গরিব। আপনার এক বছরের উপার্জন যদি এখন আমায় দেন, তাহলে আমার আগামী পাঁচ বছরের উপার্জন আপনাকে দিতে রাজি আছি। কোনান ডয়েল মুখে বিরক্তি প্রকাশ করলেন। ছেলেটি পরে আমেরিকায় গেল। এক বছর পর তার উপার্জন কোনান ডয়েলের উপার্জনকে ছাড়িয়ে গেল। ছেলেটি চার্লি চ্যাপলিন।লন্ডন থেকে ওয়াশিংটনের দূরত্ব অনেক। জাহাজেই দেড় মাস লাগে। যেদিন মার্কিনরা (৪ জুলাই ১৭৭৬) স্বাধীনতার সনদে স্বাক্ষর করে, সেদিন লন্ডনে বসে রাজা তৃতীয় জর্জ তাঁর ডায়েরিতে লিখলেন, ‘আজ সে রকম গুরুত্বপূর্ণ কিছুই ঘটেনি।’ আমেরিকা স্বাধীনতা ঘোষণা করল, ব্রিটেনের সঙ্গে সম্পর্ক চুকে গেল, অথচ ব্রিটেনের রাজা তা জানতেও পারলেন না।