বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত মার্কিন নাট্যকার ও’নীলকে পরিচালক রাসেল ক্রুসো তাঁর ওয়াইলডারনেস নাটকটি একটু ছোট করতে অনুরোধ করলেন। ও’নীল রাজি হলেন না। তবে পরদিন ফোনে জানালেন, তিনি নাটকটি পনের মিনিট কমিয়েছেন।পরিচালক ক্রুসো খুশি হয়ে উঠে বললেন, ‘কোন দৃশ্যটি বাদ দিয়েছেন বলবেন কি?’ও’নীল বললেন, ‘কোনো দৃশ্য বাদ দিইনি। আমি নাটকের বিরতির সময়টুকু বাদ দিয়েছি।’অস্কার ওয়াইল্ডের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে। হ্যান্ডকাফ পরা অবস্থায় ওয়াইল্ড পুলিশের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে প্রিজন ভ্যানের জন্য অপেক্ষা করছেন। এমন সময় ঝেপে বৃষ্টি নামল। অসহায়ভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি বললেন, ‘কয়েদিদের প্রতি রানির আচরণ যদি এমনই হয়, তবে আমি নিশ্চিত যে ভবিষ্যতে তাঁর ভাগ্যে আর কোনো কয়েদিই জুটবে না।’সংগ্রহে: রাফাত তিহামী