বিখ্যাতদের মজার ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডব্লিউ ডি. হাওয়েল্স একদা একটি কবিতা পড়ে মুগ্ধ হন। কবিতাটি তাঁকে পড়তে দিয়েছিলেন একজন নবীন উচ্চাভিলাষী কবি তাঁর স্বরচিত কবিতা আখ্যা দিয়ে। তো, হাওয়েল্স কবিতা পাঠ সমাপ্ত করে তাঁকে জিজ্ঞেস করলেন, ‘এটা খুবই চমৎকার কবিতা। আপনি কি এটা কারও সাহায্য ছাড়াই লিখেছেন?’‘জি-হ্যাঁ, স্যার’ যুবক-কবি জবাব দিলেন, ‘এটার প্রতিটা শব্দই আমার।’হাওয়েল্স তখন নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ‘আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুব খুশি হলাম, লর্ড বায়রন। আমার ধারণা ছিল, আপনি অনেক বছর আগে গ্রিসে মারা গিয়েছিলেন।’