বিখ্যাতদের মজার ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তিন বছর সময় লেগেছে হাবল ধ্রুবকের মান বের করতে, যার মাধ্যমে মহাবিশ্বের বয়স জানা সম্ভব। এই গবেষণার একটি প্রতিচ্ছবি পাওয়া যায় ডগলাস অ্যাডামসের সায়েন্স ফিকশন ‘দি হিচহিকার’স গাইড টু গ্যালাক্সি’ -এর একটি পরিচ্ছেদে। সেখানে উল্লেখ ছিল, এলিয়েনরাও মহাবিশ্বের বয়স বের করার জন্য ডিপ থট নামে একটি প্রোগ্রাম চালু করে এবং ডিপ থট সাড়ে সাত মিলিয়ন বছর পর যে ফলাফল বের করে তা ৪২। মজার বিষয় হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও গবেষণা করে এই হাবল ধ্রুবকের মান বের করেন ৪২।