বিখ্যাতরা যখন একে অপরের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজ্যাক নিউটন: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

নেপোলিয়ন বোনাপার্ট: আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
বুঝলেন ভাই, ক্রিয়া ছাড়া প্রতিক্রিয়া অসম্ভব।
আপনারে অনেক বড় বিজ্ঞানী ভাবছিলাম। কিন্তু আপনি তো দেখি হতাশাগ্রস্ত পাবলিক। ‘অসম্ভব’ শব্দটা আপনার ডিকশনারিতে থাকে ক্যামনে, ম্যান?

জীবনানন্দ দাশ: আকাশে চাঁদের আলো (কবিতা)
এনাক্সাগোরাস: চাঁদের নিজস্ব কোনো আলো নেই।
আকাশে চাঁদের আলো-উঠোনে চাঁদের আলো-নীলাভ চাঁদের আলো...
দূর ভাই, থামেন তো! চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এই সামান্য ব্যাপারটাও বোঝেন না ক্যান?

হারুকি মুরাকামি: মানুষ কোনো কারণ ছাড়াই প্রেমে পড়ে।
আলবার্ট আইনস্টাইন: কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না।
বুঝলেন আইনস্টাইন সাহেব, প্রেমে পড়তে কোনো কারণ লাগে না।
কজ অ্যান্ড ইফেক্ট ল পড়ো নাই? কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। মেজাজটাই খারাপ করে দিলা মিয়া।
ওই শামসু, আরেক কাপ চা দে, চিনি বাড়ায়া।

আলেকজান্ডার পোপ: মানুষমাত্রই ভুল।
ক্যারোলাস লিনিয়াস: মানুষ স্তন্যপায়ী প্রাণী।
লিনিয়াস ভাই, এই যে মানুষ দেখতেছেন, এই মানুষমাত্রই কিন্তু ভুল।
কী কইলেন, ভাই? এত কষ্ট করে তাইলে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস করলাম কেন? মানুষমাত্রই স্তন্যপায়ী, ভুল-ফুল কিছু না।