বিচারপতি আবদুল কুদ্দুস চৌধুরী স্মরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস চৌধুরী (৮৪) ঢাকার একটি হাসপাতালে ১৯ মে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ১৯২৬ সালে রাউজানের কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে মুন্সেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯৮৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। পরে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন।রাউজান মজিদ ওয়াকফ ফান্ড ও ইদ্রিস খান চৌধুরী বাড়ি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিচারপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা ২১ মে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হাসেম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জিরি মাদ্রাসার পরিচালক শাহ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আ ফ ম খালেদ। প্রধান বক্তা ছিলেন দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক হাফেজ আজিজুল হক মাদানি। আরও বক্তব্য দেন হাফেজ আহমদ গণি, মোহাম্মদ সোলায়মান ও মোহাম্মদ নাসির উদ্দিন। এতে বক্তারা বলেন, আবদুল কুদ্দুস চৌধুরী বিচারপ্রার্থী জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আবদুল কুদ্দুস চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি খোরশেদুল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি আবু মনসুর চৌধুরী, শ্যামল দত্ত, মোর্শেদুল আলম, শামসুল আলম, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। বিজ্ঞপ্তি।