বিচারপতি আবদুল কুদ্দুসের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিচারপতি আবদুল কুদ্দুস চৌধুরী দেশ ও জাতির জন্য নীরবে কাজ করে গেছেন। তাঁর সততা, আদর্শ ও দেশপ্রেম আমাদের সত্যের পথ দেখায়।’ বিচারপতি আবদুল কুদ্দুস চৌধুরী স্মৃতি সংসদ ও রাউজান মাজেদা মজিদ ওয়াকফ ফান্ডের স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ২০ মে রাউজান আদালত ভবনসংলগ্ন এমদাদুল ইসলাম মাদ্রাসায় বিশ্বজিৎ ভট্টাচার্যের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন হাফেজ মো. সোলায়মান। বক্তব্য দেন চিকিৎসক চৌধুরী মাহমুদ হাসান, স্মৃতি পরিষদের সভাপতি সাইফুদ্দীন পারভেজ, মোহাম্মদ কফিল উদ্দিন, মাওলানা শফিউল আজম, মোহাম্মদ নাছির, মোবারক শাহ চৌধুরী, মো. ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।